ঢাকা | মে ২, ২০২৬ - ৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম

ডিবির অভিযানে ১৩০০ পিস ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট: Saturday, May 2, 2026 - 2:15 pm

এইচ এম সাগর, সাভার।। ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের অভিযানে ১৩০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক ওই যুবকের নাম মো. মোফাজ্জল হোসেন সাগর (৩৩)। তিনি আশুলিয়া থানার সন্দীপ এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

জানা যায়,  ডিবির চলমান অভিযানের অংশ হিসেবে ২ মে রাত আনুমানিক দেড়টার দিকে আশুলিয়ার বিশমাইল বাস স্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে মো. মোফাজ্জল হোসেন সাগরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং  বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।