বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর আওতাধীন মডেল টাউন নামক এলাকা থেকে মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ ৫৯.২০ ঘনফুট আটক করা হয়েছে, যার সিজার মূল্য ২,৬৬,৪০০/- (দুই লক্ষ ছেষট্টি হাজার চারশত) টাকা।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশক্রমে হাবিলদার মোঃ আমান উল্লাহর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ ৫৯.২০ ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ২,৬৬,৪০০/-।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।











