ঢাকা | মার্চ ৩১, ২০২৬ - ১০:০০ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে গণহত্যা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

  • আপডেট: Tuesday, March 31, 2026 - 6:30 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা করেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির। এসময় তিনি বলেন, ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানের হানাদার বাহিনী নির্বিচারে ঘুমন্ত অবস্থায় অনেক মানুষকে হত্যা করে। পাশাপাশি অনেক বীরাঙ্গনাকে হত্যা করে। দেশে যুদ্ধ চলাকালীন সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছে।

তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ে জানার জন্য পড়ালেখা করার আহ্বান জানান।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে তথ্য অফিসের অফিস সহায়ক মো. মহিন উদ্দীনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন এবং কাপ্তাই আল আমিন নূরিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আবুল কাশেম।

পরে শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের তথ্য অফিসের পক্ষ হতে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে কাপ্তাই আল আমিন নূরিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।