ঢাকা | মার্চ ৫, ২০২৬ - ২:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংক থেকে সাদিক আহমেদের পদত্যাগ

  • আপডেট: Wednesday, March 4, 2026 - 11:37 pm

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি প্রণয়ন কমিটির (এমপিসিসি) সদস্য পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন বিশিষ্ট অর্থনীতিবিদ সাদিক আহমেদ।

আজ বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংককে পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অবহিত করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি প্রণয়ন কমিটি সাত সদস্যের একটি কাঠামো। এতে গভর্নরকে প্রধান করে কেন্দ্রীয় ব্যাংকের চারজন অভ্যন্তরীণ সদস্য এবং তিনজন বাহ্যিক বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত থাকেন।

অভ্যন্তরীণ সদস্যরা হলেন—গভর্নর, একজন ডেপুটি গভর্নর, মনিটরি পলিসি বিভাগের নির্বাহী পরিচালক এবং প্রধান অর্থনীতিবিদ। অপরদিকে, বাহ্যিক তিন সদস্যের মধ্যে রয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং একজন স্বতন্ত্র অর্থনীতিবিদ।

মুদ্রানীতি প্রণয়ন কমিটিতে স্বতন্ত্র অর্থনীতিবিদ হিসেবেই দায়িত্ব পালন করছিলেন সাদিক আহমেদ।