ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে ৩টি মসজিদে কার্পেট বিতরণ

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে উপজেলার তিনটি জামে মসজিদে কার্পেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বাঘাইছড়ি ভারপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান পৌরসভা প্রাঙ্গণে সংশ্লিষ্ট মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের হাতে এসব কার্পেট তুলে দেন।
কার্পেট বিতরণে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক হাজী নিজাম উদ্দিন বাবু, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।
এ সময় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়ন ও মুসল্লিদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে বাঘাইছড়ি পৌরসভা নিয়মিতভাবে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত