ঢাকা | অক্টোবর ৯, ২০২৬ - ২:৫৩ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত, আহত তরুণী

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের এক কর্মী নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক তরুণী আহত হয়েছেন।
বুধবার (১৯ মার্চ)  সকালে মাটিরাঙ্গার তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম অন্তিম ত্রিপুরা। তিনি মায়াকুমার পাড়া বাসনা ত্রিপুরার ছেলে। এ ঘটনায় নিহত অন্তিম ত্রিপুরার ছোট বোন তারাপতি ত্রিপুরা (২০) আহত হয়েছেন।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, তাদের সাধারণ কর্মীদের ওপর দুর্বৃত্তের অতর্কিত হামলায় অন্তিম ত্রিপুরা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তার ছোট বোন আহত হন। এ হত্যাকাণ্ডের জন্য তিনি সন্তু লারমার জেএসএসকে দায়ী করেছেন।
তবে এ বিষয়ে সন্তু লামরা দলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম বলেন, “পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঘটনাস্থল অতি দুর্গম হওয়ায় এখনও পৌঁছাতে পারেনি।

সম্পর্কিত