ঢাকা | অক্টোবর ৫, ২০২৬ - ২:০৮ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে বিজিবির বিশেষ অভিযানে গুলির সরঞ্জাম উদ্ধার 

রাঙামাটি প্রতিনিধি।। রাঙামাটি বরকল উপজেলার রূপবান পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ ও জেএসএস মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যার কারণে সীমান্ত এলাকা, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করেছেন। এসময় ১১ রাউন্ড তাজা অ্যামুনেশন (গুলির সরঞ্জাম) ও ১২ রাউন্ড ব্যবহৃত খালি খোসা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরকলের হাজাছড়া ও রূপবান পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি।

এর আগে গত বুধবার এই গোলাগুলির ঘটনায় স্থানীয় পাহাড়ি জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাহাড়ে যে কোনো অবৈধ কার্যকলাপ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা আরও জোরদার করা হবে।

সম্পর্কিত