ঢাকা | অক্টোবর ১৭, ২০২৬ - ৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

চন্দনাইশের হারলায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও বস্ত্র বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি:

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার হারলা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে এলাকার ৫০টি অসহায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

 

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হারলা এলাকার কায়স্থপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উত্তর, মধ্যম ও পূর্ব হারলার কায়স্থপাড়া, জেলেপাড়া, নিধারামপুর, নাথপাড়া ও শীলপাড়ার সনাতন সম্প্রদায়ের লোকজন অংশ নেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও কায়স্থপাড়ার কৃতী সন্তান অমিতাভ চৌধুরী টিটু, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অলিউল হোসেন রুবেল, কামরুল ইসলাম, শিক্ষক শাহজাহান সম্রাট, আবদুল শুক্কুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

 

আলোচনা সভা শেষে ‘নুরজাহান-চবুর ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান মো. আরিফুল হকের উদ্যোগ ও অর্থায়নে এলাকার ৫০টি অসহায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

 

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চন্দনাইশ উপজেলায় নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পূজা উদযাপন পরিষদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় প্রতিমাপূজার ৯৪টি এবং ঘটপূজার ৪১টিসহ মোট ১৩৫টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে চন্দনাইশ পৌরসভা এলাকায় রয়েছে ১৯টি পূজামণ্ডপ।

সম্পর্কিত