ঢাকা | অক্টোবর ৩১, ২০২৬ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

২০২৫ সালে অভিবাসন পথে মারা গেছেন প্রায় ৭৯০০ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক।। ২০২৫ সালে অভিবাসন পথে প্রায় ৭ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া, আরও ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছে এবং তারা মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’ ২০১৪ সাল থেকে অভিবাসনের সময় ৮০ হাজারের বেশি মৃত্যু ও নিখোঁজের ঘটনা নথিভুক্ত করেছে বলে জানায় আইওএম।

আইওএম আরও জানায়, এই সংখ্যা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যার সর্বনিম্ন সীমা নির্দেশ করে।  তবুও, এই পরিসংখ্যান স্পষ্টভাবে তুলে ধরে যে, অভিবাসীদের মৃত্যু বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সম্পর্কিত