ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক।

ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ভুজপুরের নারায়ণহাট ইউনিয়নের পূর্ব শৈলকূপা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।”

সম্পর্কিত