ঢাকা | ফেব্রুয়ারী ৬, ২০২৬ - ৮:১৪ অপরাহ্ন

শিরোনাম

৬ষ্ঠতম উদাল বনিয়া ভদন্ত পাইন্দাওয়াইংসা মহাথের আচারিয়া গুরু পূজা অনুষ্ঠিত

  • আপডেট: Friday, February 6, 2026 - 6:46 pm

মোঃ সুমন খান, রাজস্থলী।
বান্দরবান সদর রাজভিলা ইউনিয়নের উদাল বনিয়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের উদ্যোগে আয়োজিত রাজবিলা উদালবনিয়া বিহার বৌদ্ধ কল্যাণ অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং পাইন্দাওয়াইংসা মহাথেরের ৬ষ্ঠতম আচারিয়া (গুরু) পূজা বিভিন্ন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৬ষ্ঠতম ভদন্ত পাইন্দাওয়াইংসা মহাথের আচারিয়া (গুরু) পূজা মহানুষ্ঠান।
দায়ক-দায়িকাদের উদ্যোগে আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকাল থেকে উদালবনিয়া বৌদ্ধ বিহারে প্রতিবছরের ন্যায় নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ পূজা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদন্ত নাগাবংস ভিক্ষুসহ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলা থেকে আগত শতাধিক ভিক্ষু সংঘ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইসুইখই চৌধুরী, উপ-পরিচালক অংসুইপ্রু মারমা, কমিটির আহ্বায়ক সুইমংউ মারমা, সদস্য সচিব মংসাচিং মারমা, বান্দরবান জেলা পরিষদের সদস্য মাদবি মারমা, বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ, ধর্মানুরাগী দায়ক-দায়িকাবৃন্দ ও অসংখ্য ভক্তবৃন্দ।
অনুষ্ঠানে ভিক্ষু সংঘের পিণ্ডদান, সংঘদান, ফুল পূজা, দানীয় সামগ্রী প্রদানসহ নানা ধর্মীয় আচার পালিত হয়। বিভিন্ন বিহারের দায়ক-দায়িকাগণ গুরু ভান্তেকে ফুল, অর্থ, পানীয় জল, ফলমূল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী উপহার দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশনা প্রদানকালে পরম পূজনীয় ভদন্ত খেমাচারা মহাথের বলেন— গুরু ও শিষ্যের সম্পর্ক জ্ঞানের আলোকে সমাজকে আলোকিত করে। ধর্মের মূল শিক্ষা হলো অহিংসা, মৈত্রী ও করুণা। এই শিক্ষাকে ধারণ করে সকল মানুষ যদি পরস্পরের প্রতি সহনশীল ও সহমর্মী হয়, তাহলে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।
তিনি সকল জাতি, ধর্ম ও বর্ণের মানুষের কল্যাণ কামনা করে বলেন,
“সব্বে সত্তা সুখীতা হোন্তু—জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক।”
শেষান্তে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে ৬ষ্ঠতম আচারিয়া গুরু পূজা মহানুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।