ঢাকা | এপ্রিল ২২, ২০২৬ - ৬:২২ অপরাহ্ন

শিরোনাম

লংগদু জোনের উদ্যোগে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ

  • আপডেট: Wednesday, April 22, 2026 - 4:42 pm

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।।

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অসহায় ও দরিদ্র পরিবারের বসতঘর নির্মাণে সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) লংগদু জোন সদরে আয়োজিত এক সম্প্রীতি ও উন্নয়নমূলক অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর পক্ষ হতে মেজর শাহরিয়ার এবং মেজর শাহীন ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন।

অনুষ্ঠানে সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের এই মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

লংগদু জোন সূত্র জানায়, ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।