রাবেতা মডেল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেভেন স্টেজ ওয়াটার ফিল্টার স্থাপন করেছে লংগদু জোন
লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির লংগদু উপজেলার স্বনামধন্য রাবেতা মডেল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাবেতা মডেল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্করের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পরিচালনা করা হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু ৩৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক নব কুমার বিশ্বাস, বিভিএম, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর শাহিনূর আল সাকিব, পিএসসি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ্ নেওয়াজ, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সিরাজুল ইসলামসহ অনেকেই।
এ সময় লংগদু জোনের পক্ষ হতে রাবেতা মডেল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের নিরাপদ পানির জন্য সেভেন স্টেজ ওয়াটার ফিল্টার স্থাপন করে উদ্বোধন করেন জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে। বাবা-মাকে অবশ্যই সন্তান ভবিষ্যতে কী হতে চায়, সেটা বিবেচনা করে সে ভাবেই সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে প্রত্যেকটি শিক্ষার্থী তার গন্তব্যে পৌঁছাতে পারবে।











