ঢাকা | ফেব্রুয়ারী ৩, ২০২৬ - ৮:২৬ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

  • আপডেট: Tuesday, February 3, 2026 - 7:05 pm

রাজস্থলী সংবাদদাতা।
রাঙামাটি জেলার রাজস্থলীতে ২৯৯ নম্বর রাঙামাটি সংসদীয় আসনের ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক নির্বাচনী গণসংযোগ করেছেন।
আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া এলাকা, গাইন্দ্যা, ইসলামপুর, নোয়াপাড়া, হাজীপাড়া, হ্নারামুখ পাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করে রিকশা মার্কায় ভোট চান।
এ সময় তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে বৈষম্যহীন, কল্যাণমূলক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আধুনিক মডেল রাঙামাটি জেলায় পরিণত করা হবে। পাশাপাশি কর্ণফুলী নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন।
তিনি জানান, তারুণ্যের প্রথম ভোট সত্য ও ন্যায়ের পক্ষে হোক এবং গণভোটে হ্যাঁ দিয়ে জয়যুক্ত করুন।
গণসংযোগকালে জেলা ও রাজস্থলী উপজেলার ১১ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে তিনি রাজস্থলী বাজারে এক নির্বাচনী সমাবেশে রাজস্থলী উপজেলা জামায়াত ইসলামের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় রাজস্থলী উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক রেজাউল করিম, খেলাফত মজলিসের সভাপতি রাসেদ, সাধারণ সম্পাদক আবু হুরায়রা, সাংগঠনিক সম্পাদক ফোরকান আলী, ইলিয়াজ সওদাগর, হানিফ, কামাল উদ্দিন, আবদুল জব্বারসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।