ঢাকা | মার্চ ২৪, ২০২৬ - ৯:৩০ অপরাহ্ন

মহান বিজয় দিবসে রাঙামাটি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট: Tuesday, December 16, 2025 - 2:55 pm

আহমদ বিলাল খান, রাঙামাটি।

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্মৃতিসৌধ, শহীদ এম. এ. আলী স্মৃতিস্তম্ভ ও শহীদ এম. শুক্কুর স্মৃতিস্তম্ভে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও স্যালুট জানিয়ে সম্মান প্রদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।

এর আগে রাঙামাটি জেলা পুলিশের একটি চৌকস দলের তোপধ্বনি দেওয়ার মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙামাটি জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।