বাঘাইছড়ি ফুটবল একাডেমিকে আর্থিক সহায়তা দিলো বিজিবি
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বাঘাইছড়ি মিনি স্টেডিয়ামে ‘বাঘাইছড়ি ফুটবল একাডেমি’ ও ‘গোমতি ফুটবল একাডেমি’, মাটিরাঙ্গা, খাগড়াছড়ির সাথে প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরের দিকে বাঘাইছড়িস্থ ক্রীড়া প্রতিনিধির কাছে প্রীতি ফুটবল ম্যাচটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর অধীন বাঘাইছড়ি মিনি স্টেডিয়ামে ‘বাঘাইছড়ি ফুটবল একাডেমি’ ও ‘গোমতি ফুটবল একাডেমি’, মাটিরাঙ্গা, খাগড়াছড়ির সাথে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মাধ্যমে এলাকার যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার হবে। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জোন কমান্ডার বলেন, মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য কল্যাণমূলক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।











