ঢাকা | এপ্রিল ২২, ২০২৬ - ৬:২২ অপরাহ্ন

শিরোনাম

বরকলে অসহায় নারীকে আর্থিক সহায়তা দিলো ১২ বিজিবি জোন

  • আপডেট: Wednesday, April 22, 2026 - 4:38 pm

বরকল (রাঙামাটি) প্রতিনিধি।

রাঙামাটির বরকলে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় নারীদের আর্থিক সহায়তা প্রদান করেছে। বুধবার (২২ এপ্রিল) সকালে ছোটহরিণা ব্যাটালিয়ন সদরে এলাকার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুইজন অসহায় নারীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করা হয়।

সকাল ৯টায় ব্যাটালিয়ন সদরের টটিনী পোস্টের সামনে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। বরকলের ১২ বিজিবি ছোটহরিণা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন এবং উপকারভোগীদের খোঁজখবর নেন।

এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এসময় ১২ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।