ঢাকা | এপ্রিল ২১, ২০২৬ - ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

  • আপডেট: Tuesday, April 21, 2026 - 9:22 am

 

নওগাঁ জেলা প্রতিনিধি।। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত চারজন স্বামী-স্ত্রী ও দুই সন্তান। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতরা হলেন- হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, ছেলে পারভেজ ইসলাম ও মেয়ে সাদিয়া রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন।