ঢাকা | ফেব্রুয়ারী ৩, ২০২৬ - ৯:৩১ অপরাহ্ন

শিরোনাম

উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাইলেন দীপেন দেওয়ান

  • আপডেট: Tuesday, February 3, 2026 - 7:05 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।
২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের যেখানে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেখানে উন্নয়ন করা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল হতে রাত অবধি বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের মাহিল্যা বাজার থেকে শুরু হয়ে আমতলী, মেদিনীপুর, দুরছড়ি, বটতলী, উগলছড়ি, বাঘাইছড়ি মাঠ হয়ে মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে পথসভায় ঐদিনের কার্যক্রম শেষ করেন।
বক্তব্যকালে তিনি আরো বলেন, পথসভায় তিনি ধানের শীষের প্রতীকে ভোট প্রার্থনা করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
এসময় কেন্দ্রীয় বিএনপি’র সহ-উপজাতি বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাড. মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি সম্পাদক সাইফুল ইসলাম পনির ও অষ্টম সংসদ নির্বাচনের বিএনপির প্রার্থী মৈত্রী চাকমা।
এছাড়াও বাঘাইছড়ি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীসহ জেলা এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।