ঢাকা | মে ২৫, ২০২৬ - ১:৫৯ অপরাহ্ন

শিরোনাম

ঈদের ছুটিতে স্বপরিবার নিয়ে মোটরসাইকেলে যাত্রা, লাশ হলেন বাবা-মেয়ে

  • আপডেট: Monday, May 25, 2026 - 1:17 pm

বগুড়া সংবাদদাতা।। ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নিহতের স্ত্রী।

সোমবার (২৫ মে) সকালে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনিছুর রহমান (৩৫) ও তার দুই বছর বয়সী মেয়ে পুষ্প।

আনিছুরের স্ত্রী আহত আয়শা বেগমকে (২৫) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনিছুর রহমান রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন।

তিনি ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিছুর রহমান স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে সকালে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে পথে বনানী এলাকায় অজ্ঞাত একটি যানবাহন তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা ছিটকে মহাসড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই আনিছুর ও তার মেয়ে পুষ্প নিহত হন। এসময় গুরুতর আহত হন আয়েশা। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।