ঢাকা | ফেব্রুয়ারী ৩, ২০২৬ - ৯:০৭ অপরাহ্ন

শিরোনাম

অসহায় মানুষের পাশে দীঘিনালা জোন: সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম

  • আপডেট: Tuesday, February 3, 2026 - 7:33 pm

মো: আল আমিন, দীঘিনালা।

অসহায়, গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে দীঘিনালা জোন প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন, টিন ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। এ সময় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ।
এছাড়াও অনুষ্ঠানে দীঘিনালা জোনের অ্যাডজুট্যান্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন, কোয়ার্টার মাস্টার (কিউএম) শেখ সাব্বির আহমেদসহ জোনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণ শেষে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন সুবিধাভোগীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখতে সকল সম্প্রদায়ের সঙ্গে দৃঢ় বন্ধন অটুট রাখাই সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য।
স্থানীয় সুবিধাভোগীরা এ মানবিক সহায়তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।