ঢাকা | জুন ১৩, ২০২৬ - ৮:৩০ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশের ন্যায় বাঘাইছড়িতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট: Saturday, June 13, 2026 - 4:39 pm

বাঘাইছড়ি উপজেলা।

সারাদেশের ন্যায় একযোগে বাঘাইছড়িতেও বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

আজ ১৩ জুন বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদ ও মিনি স্টেডিয়াম জুড়ে বৃক্ষ রোপণ করার মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, বনবিভাগের শিশক রেঞ্জ কর্মকর্তা মহসিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর যে পরিকল্পনা রয়েছে, তারই অংশ হিসেবে আজ বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে বাঘাইছড়ি উপজেলায় ২৫ হাজার বৃক্ষ রোপণ করা হবে।