ঢাকা | মে ৬, ২০২৬ - ৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির জিএসকে কাপ্তাই উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট: Tuesday, May 5, 2026 - 8:34 pm

 

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি ও সহ-সভাপতি আমিনুল ইসলামকে কাপ্তাই উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে পুষ্পমাল্য ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। মঙ্গলবার ৫ মে বিকালে রেশম বাগান এভিয়ারি পার্কের সামনে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

এসময় উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন (অপু), বর্তমান ছাত্রদলের সভাপতি ফাহিম শাহরিয়ার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাব্বি সোনেত, সাবেক সদস্য মোশাররফ হোসেন রিংকু, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাহাত ইমন, রাইখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. দেলোয়ার হোসেন, চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আবদুল্লাহ আল মামুন, কাপ্তাই ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. রাসেল, কাপ্তাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো. নাছির উদ্দিন সবুজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি বলেন, ছাত্রদল সংগঠনটি ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’র স্লোগানে গণতন্ত্র ও ছাত্রদের অধিকারের পক্ষে অবস্থান নিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাবে।