ঢাকা | ফেব্রুয়ারী ৭, ২০২৬ - ২:১১ পূর্বাহ্ন

শিরোনাম

মহিউদ্দিন রনিকে বেধড়ক পেটাল পুলিশ

  • আপডেট: Friday, February 6, 2026 - 10:04 pm

নিজস্ব প্রতিবেদক।। শাহবাগ মোড় এলাকায় জমায়েত থেকে মহিউদ্দিন রনির ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জের ঘটনা ঘটেছে। যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত আন্দোলনে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

আজ বিকেলে যমুনা অভিমুখে যাওয়া ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর প্রথম দফায় পুলিশ হামলা চালায়। এরপর সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেয় ছাত্র-জনতা আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করলে, মহিউদ্দিন রনি তাদের রক্ষা করতে এগিয়ে আসেন।

এই সময় তিনি পুলিশকে আন্দোলনকারীদের কেন মারছেন তা জানতে চান। এর জবাবে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে বেধড়ক লাঠিপেটা শুরু করেন। রনি রাস্তায় লুটিয়ে পড়ার পরও পুলিশ পেটানো বন্ধ করেনি। এক পুলিশ সদস্য তাকে মারার পর ফিরে এসে আবারও লাঠি দিয়ে আঘাত করেন। তবে শেষ পর্যন্ত একজন পুলিশ সদস্য এগিয়ে এসে তাকে মারার হাত থেকে রক্ষা করেন।

এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং আন্দোলনকারীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।