ঢাকা | ফেব্রুয়ারী ৩, ২০২৬ - ১১:৩৬ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়িতে সামাজিক ও স্বাস্থ্য সেবা অবদানের জন্য তিন জনকে সন্মাননা স্মারক প্রদান

  • আপডেট: Tuesday, February 3, 2026 - 7:30 pm

 

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার টিএস রূপময় তঞ্চঙ্গ্যা ও দীপংকর ধরকে সম্মাননা স্মারক প্রদান হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে এ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি বিপুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাজুল ইসলাম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার টিএস রূপময় তঞ্চঙ্গ্যা, দীপংকর ধর, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন এবং জাবারং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুর।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব অধিকার ফোরামের সদস্যবৃন্দ।

উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ রূপময় এবং দীপংকর ধর বক্তব্য বলেন, এ অর্জন অনেক আনন্দের ও গৌরবের। পুরুস্কারটি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে; আমাদের ইচ্ছা, আকাঙ্খাকে আরও বেশি জাগ্রত করে তুলেবছ। তাঁরা আরও বলেন, আমরা সবসময় চেষ্ঠা করি এলাকার মানুষকে সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদান করার জন্য।