আজ (৫ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার বাউফল উপজেলা চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এর আগে টানা তিন দিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করলেও দাবি আদায় না হওয়ায় আজ অর্ধদিবস কর্মবিরতি ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন কর্মচারীরা।
কর্মসূচির অংশ হিসেবে সরকারি কর্মচারীরা উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. শাহাবুদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. হানিফ খান (সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা)।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তাদের নবম পে স্কেলের ন্যায্য দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।