ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ১১:১৭ অপরাহ্ন

বরকলে বিজিবির অভিযানে ৫০ ঘনফুট সেগুন গোলকাঠ আটক

  • আপডেট: Thursday, April 23, 2026 - 6:38 pm

বরকল প্রতিনিধি:

রাঙামাটির বরকলে ছোট হরিণা জোন (১২ বিজিবি) অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ সেগুন গোলকাঠ আটক করেছে।

২৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর আওতাধীন ভুষনছড়া বিওপির মীরপাড়া গ্রাম থেকে নায়েব সুবেদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ৫০ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ আটক করে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।

১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান রোধে ১২ বিজিবি সবসময় সতর্ক রয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।