ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

বন্ধুকযুদ্ধের নাটকে দুই শিবিরকর্মী হত্যা, অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

  • আপডেট: Thursday, April 16, 2026 - 6:47 pm

আদালত প্রতিবেদক।। যশোরের চৌগাছায় ২০১৬ সালে গ্রেফতারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ২০ এপ্রিল দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) ট্রাইব্যুনাল-১ এর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

 

এদিন সকালে এ মামলায় গ্রেফতার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- চৌগাছা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহরুল হক।

 

পলাতকরা হলেন- যশোরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান, চৌগাছা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল ও এসআই মাজেদুল।

 

গ্রেফতার তিন আসামির পক্ষের আইনজীবীরা বলেন, যশোরে দুই নেতার পায়ে গুলি লাগার ঘটনাটি পদ্ধতিগত ও ব্যাপক মাত্রায় অপরাধ নয়। এটি নির্দিষ্ট বেসামরিক জনগণের ওপরও আক্রমণ নয়। ফলে এটি মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে না। এ কারণে এটি ট্রাইব্যুনালের বিচারের আওতায় আসে না। ফলে মানবতাবিরোধী অপরাধের এই মামলা থেকে আসামিদের অব্যাহতি চান তারা। পরে ট্রাইব্যুনাল এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ঠিক করেন।

এর আগে গত ১২ এপ্রিল এ বিষয়ে শুনানি করে প্রসিকিউশন। ওই দিন আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ গঠনের আবেদন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

তিনি বলেন, ২০১৬ সালে যশোরের চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনের পায়ে গুলি করা হয়। পরে গুলি করা ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে তাদের হাসপাতালে নেওয়া হয়। বালু ঢোকানোর কারণে দুজনের পায়ে পচন ধরে। এক পর্যায়ে পা কেটে ফেলতে হয় তাদের। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন এই প্রসিকিউটর।

 

এর আগে, গত ১ ফেব্রুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পাঁচজনকে গ্রেফতারে পরোয়ানা ও তিনজনকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।