পাটশিল্প রক্ষা-শ্রমিকদের কর্মসংস্থানসহ পরিবারের সুরক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট।। বন্ধ কল-কারখানা সরকারি ব্যবস্থাপনায় চালু এবং পাটশিল্প রক্ষা ও শ্রমিকদের কর্মসংস্থানসহ তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী পাট শ্রমিক দল। আজ বৃহস্পতিবার (১ জুন) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। সভাপতিত্ব করেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা।
আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ, বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সহ-সভাপতি মো মতিয়ার রহমান ফারাজি, শ ম জামাল উদ্দিন, আবুল কালাম জিয়া, কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোহন, আবু দাউদ দ্বীন মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লাল, রতন মিয়া, আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক শমসের আলম, দপ্তর সম্পাদক ফারুক ইকবাল (এ্যাপোলো), অর্থ সম্পাদক রবিউল হক প্রমুখ।











