ঢাকা | মে ৭, ২০২৬ - ৯:২৯ অপরাহ্ন

শিরোনাম

নবনির্মিত রিভারঘাট পোস্টটির শুভ উদ্বোধন করেন জোন অধিনায়ক

  • আপডেট: Thursday, May 7, 2026 - 6:53 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।

রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীনস্থ মারিশ্যা বাজার সংলগ্ন নবনির্মিত রিভারঘাট পোস্টটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মারিশ্যা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন।

এ সময় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুবেদার মেজর, সংশ্লিষ্ট পোস্ট কমান্ডারসহ পোস্টে কর্মরত সকল সদস্য উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও বাহিনীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সদর দপ্তর বিজিবির নির্দেশনা মোতাবেক রিভারঘাট পোস্টটির স্থাপনা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। পোস্ট নির্মাণের মাধ্যমে কর্তব্যরত সৈনিকদের সুন্দর আবাসন ব্যবস্থা নিশ্চিত হওয়ার পাশাপাশি আভিযানিক ও প্রশাসনিক কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।