ঢাকা | জুন ২, ২০২৬ - ১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

ঢাবি সলিমুল্লাহ মুসলিম হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম

  • আপডেট: Monday, June 1, 2026 - 10:11 pm

ডেস্ক রিপোর্ট।।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সালাম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন।

আজ সোমবার ঢাবির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক আবদুস সালাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল বিজ্ঞান অনুষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। আবদুস সালাম জাপানের তয়োহাশি ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমএস ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টোরাল গবেষণা সম্পন্ন করেন।