ঢাকা | জুলাই ৮, ২০২৬ - ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম

ডুবে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে পুকুরে নেমে ভাই-বোনের মৃত্যু 

  • আপডেট: Wednesday, July 8, 2026 - 8:25 pm

লক্ষ্মীপুর সংবাদদাতা।। লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে পানিতে পড়ে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে নেমেই প্রাণ হারায় তার বোন।

আজ বুধবার (৮ জুলাই) উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মায়েশা আক্তার (সাড়ে ৩), প্রবাসী মো. রিয়াজের মেয়ে এবং মুজাহিদুল ইসলাম (৩), টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে।পুলিশ জানান, মায়েশা ও মুজাহিদ একসঙ্গে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত মুজাহিদ পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে পানিতে নামে মায়েশাও পানিতে ডুবে যায়।

স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকেই মৃত ঘোষণা করেন।

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মাসুদ জাহান জানান, পানিতে ডুবে যাওয়া অবস্থায় দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।