ঢাকা | মে ৭, ২০২৬ - ৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম

ডিবি উত্তরের অভিযানে ইয়াবা-গাঁজাসহ নয়জন আটক

  • আপডেট: Thursday, May 7, 2026 - 6:52 pm

এইচ এম সাগর, সাভার।। ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৯ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে আশুলিয়া থানাধীন বুড়িরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জন আটক করা হয়।

আটকরা হলো— মো. রিয়াজ উদ্দিন (৩৮), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-ঘোষবাগ পশ্চিমপাড়া, আশুলিয়া, ঢাকা। সাবু সরকার (৩১), সাং-নরসিংহপুর বুড়িপাড়া, আশুলিয়া, ঢাকা। মো. মালেক পাঠান (৪৭), সাং-নরসিংহপুর বুড়িপাড়া, আশুলিয়া, ঢাকা। মো. মাসুম হোসেন (২৩), স্থায়ী ঠিকানা সাতক্ষীরা সদর, বর্তমানে আশুলিয়ার লাল পাহাড় এলাকায় বসবাসরত।  মো. রফিক (২৫), সাং-ইয়ারপুর নতুনপাড়া, আশুলিয়া, ঢাকা।

উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা এবং ৫০০ গ্রাম গাঁজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, বুধবার (৬ মে) রাত ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ মো. জহিরুল ইসলাম (৪২) নামে একজনকে আটক করা হয়। তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হলেও বর্তমানে তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়ায় বসবাস করতেন।

একইদিন রাত ৯টা ৩০ মিনিটে ধামরাই থানাধীন কাওয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে  ১০০ পিস ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়।

এছাড়া সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার মডেল থানার উত্তর কলমা এলাকায় অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মোসা. মল্লিকা আক্তার ওরফে মলিনা (৪০) নামে এক নারীকে আটক করা হয়। 

পরবর্তীতে রাত ১১টা ৪৫ মিনিটে সাভার মডেল থানাধীন শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. জহিরুল ইসলাম (৪২) নামের একজনকে আটক করা হয়। 

পুলিশ জানায়, আটকদের মধ্যে মো. রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে ১০টি মামলা, সাবু সরকারের বিরুদ্ধে ১টি, মালেক পাঠানের বিরুদ্ধে ১টি এবং রতন মিয়ার বিরুদ্ধে ১টি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।