ঢাকা | এপ্রিল ১৮, ২০২৬ - ৫:৫৮ অপরাহ্ন

শিরোনাম

ডিউটিরত পুলিশ সদস্যর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • আপডেট: Saturday, April 18, 2026 - 12:55 pm

খুলনা জেলা প্রতিনিধি।। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় (২য় ফেজ) অবস্থিত রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)।

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় (২য় ফেজ) অবস্থিত রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় এক কনস্টেবলের রহস্যজনক মৃ’ত্যু হয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে অস্ত্রাগার (ম্যাগজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে।

নি’হ’ত পুলিশ সদস্যের নাম সম্রাট বিশ্বাস। তাঁর স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ে পুলিশের খুলনা অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কনস্টেবল সম্রাট বিশ্বাস ডিউটিরত অবস্থায় নিজের কপালে বন্দুক ঠেকিয়ে আ’ত্ম’হ’ত্যা করেছেন। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই।’

ওসি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা পৌঁছালে আইনগত প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।