জানুয়ারিতে এসএসসি ও জুনের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী
ডেস্ক রিপোর্ট।। আগামী বছরের (২০২৭) এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজন করতে চান বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে একটি গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু এবং ১০ ফেব্রুয়ারি রোজা শুরুর কয়েকদিন আগেই পরীক্ষাটা শেষ করতে চাই। আর এইচএসসি পরীক্ষা জুনের মধ্যে শেষ করতে চাই, যাতে উচ্চশিক্ষায় ভর্তি ইচ্ছুকরা ফল সেমিস্টারে ভর্তিটা ধরতে পারে।
প্রসঙ্গত, এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠান নিয়ে অংশীজনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে গতকাল মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।











