ঢাকা | এপ্রিল ১৫, ২০২৬ - ৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

ছেলের গুলিতে আহত বিএনপি নেতা: দল থেকে দুজনকেই বহিষ্কার

  • আপডেট: Tuesday, April 14, 2026 - 7:23 pm

ময়মনসিংহ প্রতিনিধি।। দলের ভেতরে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জামিরদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. খোকা মিয়া এবং সাবেক ছাত্রনেতা ও বিএনপি কর্মী তোফায়েল আহমেদ রানা। বহিষ্কৃতরা সম্পর্কে বাবা-ছেলে।

 

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের বিরুদ্ধে দলের অভ্যন্তরে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

প্রসঙ্গত, গত রোববার (১২ এপ্রিল) ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় নির্বাচনি দ্বন্দ্বের জেরে ছেলের ছোড়া গুলিতে বাবাসহ ২ জন আহত হয়। ওই ঘটনার প্রেক্ষিতে দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।