ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৬ - ১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

চন্দ্রঘোনা থানার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে কাপ্তাই রাস্তার মাথা থেকে গ্রেফতার

  • আপডেট: Wednesday, February 4, 2026 - 8:25 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম কমল সরকার (৪০)। তিনি কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকার মৃত সুকুমার সরকারের ছেলে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ জানান, বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চন্দ্রঘোনা থানার এসআই মোজাম্মেল সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম র‍্যাব-৭ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, কমল সরকারের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় দায়ের করা দুটি মামলায় মোট ১০ বছরের সাজা পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার সকালে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।