ঢাকা | মে ৩, ২০২৬ - ৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে মিরসরাই ফুটবল-২০২৬-এর ট্রফি উন্মোচন

  • আপডেট: Sunday, May 3, 2026 - 6:34 pm

মিরসরাই প্রতিনিধি।।

‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল; মাদক ছেড়ে মাঠে চল, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে ৩ মে (রবিবার) সকাল ১১টায় মিরসরাই উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে মিরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা-২০২৬-এর ট্রফি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক উপজেলা সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুছা প্রমুখ।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাদল।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে মাদক থেকে বিরত রাখার জন্য ক্রীড়ার কোনো বিকল্প নেই। ‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল; মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া কার্যক্রম সামনের দিকে এগিয়ে নেওয়ার কথা জানান বক্তারা।