ঢাকা | জুন ১১, ২০২৬ - ১০:১৯ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সিএমসি সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, June 11, 2026 - 7:05 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। তিনি কিশোর-কিশোরীদের দক্ষ, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্লাবভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সকলকে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্যাণ তনচংগ্যা।

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে ক্লাবের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও সুপারিশ উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা।