ঢাকা | মে ৪, ২০২৬ - ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম

ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • আপডেট: Monday, May 4, 2026 - 9:17 pm

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।।
ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ মে) গভীর রাতে বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দরগাহ গেটের বিপরীত পাশে জাগির পাড়া রোডের মুখে একটি চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি টমটম গাড়ির যাত্রীদের তল্লাশি করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো রামু থানা এলাকা থেকে সংগ্রহ করে ইসলামপুর এলাকায় খুচরা বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাদ্দাম হোসেন (৩২), পিতা আবুল কাসেম, সাং ধর্মেরছড়া, ৮নং ওয়ার্ড, ইসলামপুর ইউপি, থানা ঈদগাঁও, জেলা কক্সবাজার এবং দেলোয়ার হোসেন (৪২), পিতা আব্দু সোবহান, সাং পশ্চিম বামনকাটা, ৮নং ওয়ার্ড, ইসলামপুর ইউপি, থানা ঈদগাঁও, জেলা কক্সবাজার।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, আসামিদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪, তারিখ: ৩/৫/২০২৬ খ্রি., ধারা: ৩৬(১) সারণীর ১০(ক)/৪১)। তাদেরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর।”
পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ দমন এবং মাদকমুক্ত ঈদগাঁও গড়ে তুলতে সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা ও তথ্য প্রত্যাশা করা হয়েছে।