ঢাকা | ফেব্রুয়ারী ১৬, ২০২৬ - ৪:৪৬ অপরাহ্ন

২৩৬ জন সংসদ সদস্য কোটিপতি, ১৩ জন শত কোটিপতি: টিআইবি

  • আপডেট: Monday, February 16, 2026 - 1:45 pm

নিজস্ব প্রতিবেদক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ীদের মধ্যে ২৩৬ জন কোটিপতি এবং ১৩ জন শত কোটিপতি রয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

এ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গড় বয়স ৫৯ বছর বলেও জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে, এবার এমপিদের বয়সভিত্তিক হার হলো: ২৫–৩৪ বছর বয়সি ৩ দশমিক ৩ শতাংশ, ৩৫–৪৪ বছর বয়সি ৬ দশমিক ৭৩ শতাংশ, ৪৫–৫৪ বছর বয়সি ১৮ দশমিক ৮৬ শতাংশ, ৫৫–৬৪ বছর বয়সি ৩৩ দশমিক ৬৭ শতাংশ এবং ৬৫ বছরের বেশি বয়সি ৩৬ দশমিক ৩ শতাংশ।

সংবাদ সম্মেলনে টিআইবি উল্লেখ করে, এবার প্রথমবারের মতো এমপি হয়েছেন ২০৯ জন। সম্ভাব্য সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা— দুজনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।