ঢাকা | মার্চ ২, ২০২৬ - ৫:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

হাদিকে বিদেশি কেউ হত‍্যা করেনি, করেছে নিজ দেশের লোক

  • আপডেট: Thursday, January 15, 2026 - 6:37 pm

ডেস্ক রিপোর্ট।। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড ও বিচার নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তার মতে, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদি-সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতাদের নিজ দেশের লোক হত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

রতন গোমেজের তোলা একটি ছবি যুক্ত করে স্ট্যাটাসে আসিফ আকবর লিখেন, ‘মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদী- তাদেরকে বিদেশী কেউ হত‍্যা করেনি, হত‍্যা করেছে নিজ দেশের লোক। দেশের ভিতরেই ঘাপটি মেরে থাকা বিদেশী এজেন্টরা।’

এসব হত্যাকাণ্ডের নেপথ‍্যের কুশীলবরা সবসময় থেকে যায় পর্দার অন্তরালে উল্লেখ করে তিনি লিখেন, ‘সুতরাং দেশে মোতায়েনকৃত বিদেশী দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং সবসময় একই রকম নৃশংসই থাকবে। এরা সংখ‍্যায় কম, এদের পৃষ্ঠপোষকরা অনেক শক্তিশালী, কূটকৌশলে সিদ্ধহস্ত। এরা যে কোন সুযোগের সর্বোচ্চ ব‍্যবহার করে, বাংলার শেষ নবাব সিরাজ উদ্ দৌলা ইতিহাসের উ‍ৎকৃষ্টতম উদাহরন।’

‘সবার আগে বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ভালবাসা অবিরাম…’ স্ট্যাটাসে বলেন এ সংগীতশিল্পী।