স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হলেন স্ত্রীসহ দুইজন
নড়াইল প্রতিনিধি।। নড়াইল সদরে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-নড়াইল মহাসড়কের সদরের পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের (বাদশার গ্যারেজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাম্বুলেন্সে করে স্বামীর মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











