ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

স্বর্ণটিলা জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট: Friday, March 13, 2026 - 10:54 pm

রাঙামাটি প্রতিনিধি।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙামাটির স্বর্ণটিলা জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৩ মার্চ) শুক্রবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর অংশগ্রহণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণটিলা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ তানজিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত ওয়ায়েস ক্বরণী সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সেলিম উদ্দিন আল-কাদেরী, তবলছড়ি ফোরকানিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল শুক্কুর, স্বর্ণটিলা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ইসমাইল, সদস্য মো. আব্দুল সবুর, সাবেক সদস্য মো. সাইফুল, তবলছড়ি ফোরকানিয়া মাদ্রাসার সদস্য লোকমান, আহলে সুন্নাহ পরিষদের সভাপতি মো. টিপু, সহ-সভাপতি মো. রনি, মো. রাসেল, মো. বাবু, মো. শাকিল, সাংগঠনিক সম্পাদক মো. রাকিবসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। রমজানের মূল শিক্ষা হচ্ছে ধৈর্য, সহমর্মিতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি সকলকে রমজানের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ঐক্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের সকল স্তরের মানুষ একত্রিত হলে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

ইফতার মাহফিলের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।