ঢাকা | এপ্রিল ৮, ২০২৬ - ৪:২৪ অপরাহ্ন

শিরোনাম

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

  • আপডেট: Wednesday, April 8, 2026 - 12:52 pm

নিজস্ব প্রতিবেদক।। ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি জানান, আসন বন্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।

আজ বুধবার (০৮ এপ্রিল) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, মনোনয়ন বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল আবেদন করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

কি আরো জানান, মনোনয়ন প্রত্যাহারের তারিখ ২৯ এপ্রিল। এছাড়াও ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ হবে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।