লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি ৪ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক।। দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলের চার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে ইসরায়েলে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সোমবারের ওই ঘটনায় ক্যাপ্টেন নোআম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাকসিম এনটিস (২২) নিহত হন।
এ ঘটনায় আরও দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন সেনার অবস্থা গুরুতর এবং একজন রিজার্ভ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আইডিএফ জানায়, একই ঘটনায় আরও একজন সেনা নিহত হয়েছেন, তবে তার নাম এখনো প্রকাশ করা হয়নি।











