ঢাকা | এপ্রিল ৪, ২০২৬ - ১০:০৮ অপরাহ্ন

লংগদুতে হামে আক্রান্ত লক্ষণ নিয়ে দুইজন আইসোলেশনে

  • আপডেট: Saturday, April 4, 2026 - 6:37 pm

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।।

রাঙ্গামাটির লংগদুতে প্রাথমিকভাবে দুই শিশুর শরীরে হাম রোগের লক্ষণ দেখা যাওয়ায়, দুইজনকেই আইসোলেশনে রাখা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) সকালে লংগদু সদর হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হামে আক্রান্ত সন্দেহজনক দুজনকে আইসোলেশনে হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

হামের লক্ষণ দেখা দেওয়া দুই শিশুর মধ্যে একজনের বয়স ১১ বছর, অন্যজনের মাত্র ২৩ দিন। তারা দুজনেই লংগদু উপজেলার। পরিবারের লোকজন জানায়, প্রাথমিকভাবে তারা শিশুদের শরীরে ছোট ছোট ঘামাচির মতো চুলকানি লক্ষ করেন। পরবর্তীতে এসবের কারণে শরীর ব্যথা ও শরীরের অন্যরকম পরিবর্তন দেখে হাসপাতালে নিয়ে আসেন।

লংগদু সদর হাসপাতালের আরএমও ডাক্তার সাকিব আল হাছান জানান, ইতিমধ্যে দুই শিশুকে হামে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। দুজনেরই ল্যাব টেস্টের জন্য চট্টগ্রামে ব্লাড টেস্টের নমুনা (Sample) ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমাদের ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রোগীদের রাখা হয়েছে।