ঢাকা | মার্চ ৩১, ২০২৬ - ১০:০১ অপরাহ্ন

শিরোনাম

লংগদুতে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম

  • আপডেট: Tuesday, March 31, 2026 - 6:32 pm

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।।

রাঙ্গামাটির লংগদুতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে দশটায় লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টার হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিফ রহমানের সভাপতিত্বে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।

এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. মাহবুবুর রশীদ, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর জাকারিয়া জন, রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক অরুণ রায়, রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন, রাঙ্গামাটি জেলা পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শাহরিয়াজ বিশ্বাসসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং কৃষক-কৃষাণীগণ।

এসময় বক্তারা কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও কৃষি উদ্যোক্তা তৈরি করতে এবং রাসায়নিক সার ও কীটনাশকবিহীন কৃষি উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন।