ঢাকা | মার্চ ১৬, ২০২৬ - ২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ নিজেদের করল বাংলাদেশ

  • আপডেট: Sunday, March 15, 2026 - 10:58 pm

ক্রীড়া প্রতিবেদক।। সালমান আলী আগা যেন আগের ম্যাচের ঝাল মেটাতে নেমেছিলেন। দলের বিপদে ঢাল হয়ে দাঁড়িয়ে যান, চোখ রাঙান বাংলাদেশের বোলারদের। সেঞ্চুরি তুলে বাংলাদেশের গলার কাঁটা হয়ে ওঠেন। তবে, তাসকিন আহমেদ উপড়ে ফেলেন সেই কাঁটা। তাসকিনের স্লোয়ারে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে সালমান যখন ফেরেন, পাকিস্তান জয় থেকে ৩০ রান দূরে। শেষ পর্যন্ত ব্যবধান ঘোচাতে পারেনি পাকিস্তান, বাংলাদেশ পেয়েছে ১১ রানের রুদ্ধশ্বাস জয়।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ রোববার (১৫ মার্চ) পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রান করে স্বাগতিকরা। জবাবে ৫০ ৫০ ওভারে ২৭৯ রানে অলআউট হয় পাকিস্তান।

বিস্তারিত আসছে…