ঢাকা | মার্চ ২৬, ২০২৬ - ১০:০৮ অপরাহ্ন

রাজস্থলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • আপডেট: Thursday, March 26, 2026 - 6:15 pm

রাজস্থলী প্রতিনিধি:

আজ ২৬ মার্চ রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সরকারি সকল দপ্তর, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজস্থলী প্রেস ক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য মার্চপাস্ট, শিশু-কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, রোভার ও গার্লস গাইডসহ উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

এসময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বক্তব্য প্রদান করেন। এরপর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সর্বস্তরের জনসাধারণ।

সবশেষে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।